নিজস্ব প্রতিনিধি
আজ ২৫ শে জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম-বার পিপিএম এর সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারগণ সহ আন্তঃ জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
