
নিজস্ব প্রতিবেদক
আওয়ামীলীগের সংসদীয় দলের সভা। আগামী রোববার ২২ অক্টোবর
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। আগামী রোববার (২২ অক্টোবর)। এটি হবে আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা।
রোববার সন্ধ্যা ৬টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
জাতীয় সংসদের পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ, শুক্রবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।