
ইংল্যান্ড, আমেরিকা ও কানাডার চল্লিশ থিয়েটারে ‘জংলি’!
বিস্তারিত কমেন্টে
বিনোদন ডেস্ক
কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডের ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল ২০২৫ থেকে মুক্তি পাচ্ছে এই ঈদে পরিবারের সবচেয়ে পছন্দের দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘জংলি’। স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় ঈদের ছবিগুলোর মাঝে দেশের বাইরে সবচেয়ে বেশী থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি। প্রথম সপ্তাহে, কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও ইংল্যান্ডের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইংল্যান্ডে ছবিটি স্বপ্ন স্কেয়ারক্রো এর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।
বিশ্বখ্যাত চেইন AMC (USA) এর Screen সংখ্যা : ১২, Regal (USA) এর Screen সংখ্যা : ১৪, Cineplex (Canada) এর Screen সংখ্যা : ৫, Cineworld (UK) এর Screen সংখ্যা : ৭, Showcase (USA) এর Screen সংখ্যা : ২।
জানা গেছে, তিন দেশের মোট চল্লিশটি শহরে চল্লিশ থিয়েটারে ‘জংলি’ মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত চেইন থিয়েটারগুলোতে।
প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে –
কানাডা : টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর।
আমেরিকা : নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি।
ইংল্যান্ড : লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম।
পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের ছবির প্রেসার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে ভালো শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’। সেই সাথে থাকছে আরেক বড় চেইন Cinemark (USA) এ নতুন কিছু হল পাওয়ার সুযোগ।
‘জংলি’ ছবিটির নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এইসময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। প্রিন্স মাহমুদ এর সংগীত পরিচালনায় বেশ ক’টি গান জনপ্রিয়তা পেয়েছে। বাবা তোমায় ছাড়া, বন্ধুগো এই ঈদের ছবির গানের তালিকায় শীর্ষে। ছবিটি পরিচালনা করেছেন ‘শান’ ছবি খ্যাত তরুণ নির্মাতা এম রাহিম। ‘জংলি’ প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।