
ময়মনসিংহ প্রতিনিধি
শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার কার্যকর, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে “আত-তুর মুসলিম পরিষদ” আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইল স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ধর্মদ্রোহীদের অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।”
বক্তারা আরও বলেন, “মোহনগঞ্জেও ইসকনের ঘাঁটি উৎখাত করতে হবে। কোনো আলেম, মসজিদ বা মাদরাসার বিরুদ্ধে অন্যায় হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।”
তারা গাজীপুরের আশামনি ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।
সমাবেশে আত-তুর মুসলিম পরিষদের শুরা সদস্য মাওলানা আরমান হোসেন বাক্কীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শুরা সদস্য মুফতি হুজাইফা খান, মাওলানা শোয়াইব বিন মুজিব, মঞ্জুরুল আহসান আহনাফ, মাওলানা আতাউল্লাহ, তানভীরুল ইসলাম শহিদী, মাওলানা মাহমুদুল হাসান মওদুদ, মাওলানা তোফায়েল আহমেদ সজিব ও মাওলানা রাকিবুল ইসলাম আলভী।
আরও উপস্থিত ছিলেন জনাব নুর জামান, আরিফ আহমেদ ইমন, হাফেজ সাইদুর রহমান, মাওলানা ফুয়াদুল ইসলাম, সাদেক হুসাইন খোকা, হাফেজ রুহুল আমীন তুষার, রাব্বি মিয়া, বাপ্পারাজ প্রমুখ।