
মাইনুল ইসলাম জনি, নীলফামারী:
ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে।
মঙ্গলবার(২জুন) সকাল ১১টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত জেলা শহরের ডোমার সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন।
বক্তব্য দেন সচেতন গ্রাহক ফোরামের সদস্য মইনুল ইসলাম ও এনামুল হক প্রমুখ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা উল্লেখ বলেন সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান খুলশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছেন।
মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের জেলা সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যবসার জন্য ২৩২ কোটি টাকায় ঋণ দেয়া হয়ে এমন অনেক নাম সর্বস্ব সংগঠনকে ঋণ দেয়া হয়েছে যা ছিলো মুলত লুটপাটের অংশ।
এসময়, সংগঠনের আহবায়ক মোস্তাকিমুল ইসলাম বলেন, আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই অন্যথায় কর্মসুচি অব্যাহত থাকবে।