

আরফাত সিকদার
কক্সবাজার সদর প্রতিনিধি
ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুরা ছুটে যান কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দময় সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে, এবারও পবিত্র ঈদুল আযহা ব্যাপক পর্যটকের সমাগম হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন ও হোটেল মোটেল মালিক কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান দ্বারা যদি কোন পর্যটক হয়রানি অথবা প্রতারণার শিকার হন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভোরের বাংলা নিউজকে বলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সজাগ দৃষ্টিতে আছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে, মাসুদ রানা বলেন কোন হোটেল ,মোটেল, রেস্টুরেন্ট পর্যটকদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করলেই সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো আপনারা যে কোন প্রয়োজনে যেকোনো ধরনের হয়রানির শিকার হলে দ্রুত স্থানীয় পুলিশ জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করব, সমুদ্র সৈকতে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য বীচ কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে সতর্ক অবস্থানে, জেলা প্রশাসন পর্যটন সেলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে, আমরা আশা করব পর্যটকরা নির্ভয়ে আনন্দময় সময় কাটাতে পারবে।
জেলা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ আছি এবং নিরাপত্তা বাহিনী পর্যটকদের সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় পর্যটকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনারা যে কোন প্রয়োজনে যেকোনো হয়রানির শিকার হলে দ্রুত টুরিস্ট পুলিশকে অবহিত করবেন আমরা আপনাদের নিরাপত্তার জন্যই সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি, এবং আশা করছি এই পবিত্র ঈদুল আযহা পর্যটকরা আনন্দমুখর পরিবেশে তাদের অবসর সময় কাটাতে পারবেন।
কক্সবাজার হোটেল মোটেল অনেক ব্যবসায়ী ভোরের বাংলা নিউজকে বলেন আমাদের ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অনেক পর্যটক অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন এই ঈদে আমরা ব্যাপক পর্যটকের সমাগম আশা করছি আমাদের ব্যবসা ভালো হবে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন হোটেল-মোটেল ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অফার ডিসকাউন্ট দিয়ে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
উল্লেখ্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বছরের দুইটি ঈদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটকরা ছুটে আসেন আনন্দময় সময় কাটানোর জন্য এইবার পবিত্র ঈদুল আযহা কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যাপক পর্যটকের আগমন স্থানীয় সকল ব্যবসায়ী আশা করছেন।