পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই উপজেলাধীন নবনির্মিত “চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ ভবনের ২য় তলা” শুভ-উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী মিজ্ রিপা চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জনাব চিংকিউ রোয়াজা, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাপ্তাই ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তুষিত চাকমা, উপ-সহকারী প্রকৌশলী জনাব মুক্তার হোসেন, বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চের বিভিন্ন জেলা হতে আগত নেতৃবৃন্দ, আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
