দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম।
আজ ১৬ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগীয় তারুণ্যের রোড মার্চ পালিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় রোড মার্চে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সকাল ১১টায় রংপুর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন ।
দুপুর ১ টায় তিনি দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা রানিরবন্দরে এসে পৌছায়। সেখানে বিএনপি সকল নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও পথসভা করেন।
পথসভায় বিভিন্ন উপজেলা থেকে দিনাজপুর -৪ (চিরিরবন্দর- খানসামা) উপজেলা বিএনপির সাবেক (এমপি)আক্তারুজ্জামান মিয়া ও নুর এ আলম সিদ্দিকী নয়নের নেতৃত্বে ছাত্রদল যুবদল সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অংশ গ্রহণ করে।
পরে তিনি হাজার হাজার নেতাকর্মী সাথে নিয়ে রোডমার্চ মহাসমাবেশর উদ্দেশ্য দিনাজপুর চেহেলগাজী বাস টার্মিনাল মাঠে উপস্থিত হন ।
সমাবেশে এস এম জিলানীর সভাপতিত্বে
প্রাধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাজনৈতিক দল গুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছি,আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, শুধু তারাই নয়, আমাদের বাইরে যারা আছে বামদল,ইসলামি আন্দোলন, এবং অন্যান্য দলগুলো তারা সবাই বলছে যে,এই সরকারের অধিনে কোন নির্বাচনে যাব না কারণ তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
বাংলাদেশের গনতান্ত্রিক একটা রাজনৈতিক দলের প্রায় ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। বাংলাদেশের গনতন্ত্র এখন নিরবে ধংস করা হচ্ছে। গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে,নির্বাচন দিতে হবে সকলের কাছে যেটা গ্রহণ যোগ্য নির্বাচন।
এই সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। এই সরকারের অধিনে কোন সুষ্ঠ নির্বাচন হতে পারে না।
তাই ভোট অধিকার প্রতিষ্ঠায় ১ দফা দাবি আদায়ে আজকে আমাদের এই তারুণ্য রোড মার্চ পালিত ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
সুলতান সালাউদ্দিন টুকু।
রাসেদ ইকবাল প্রমুখ ।
তারুণ্যের রোডমার্চ টি রংপুর থেকে শুরু করে দিনাজপুরে গিয়ে শেষ হয়।

