
ভোরের বাংলা নিউজ ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তিন শিশু, নারী ও এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।