মোঃ আরাফাত তালুকদার স্টাফ রিপোর্টার পটুয়াখালী
মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ- শিমুল ফোঁটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?
আজ একুশে ফেব্রুয়ারি।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭১ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে।এতে কয়েকজন ছাত্র শহীদ হন।তাদের মধ্যে সালাম,বরকত, রফিক,শফিউর,জব্বার অন্যতম।তাই, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্যদের সমন্বয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ জেলার নেতৃবৃন্দ এবং পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব মোঃ অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ জামাল হোসেন আকন সহ পটুয়াখালী সদর উপজেলার জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সকল ভাষা সৈনিকদের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান।

।