
খুবি প্রতিনিধি, ফিরোজ হাসান
অমর একুশে বইমেলায় আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে শিক্ষা ডিসিপ্লিনের সহকারী প্রফেসর মোঃ ফজলে রাব্বি ও সহ লেখক সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ,খুলনার প্রভাষক সৌরভ অধিকারী রচিত প্রথম বই “শিখন-শেখানো প্রযুক্তি “
এই বইটিতে রচিত রয়েছে শিখন তত্ত্ব, আধুনিক পেডাগজি, শ্রেণিকক্ষ কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষা প্রযুক্তির অর্থবহ ব্যবহারের সমন্বিত আলোচনার ভিত্তিতে।
বইটি প্রকাশ করেছেন আদর্শ প্রকাশনী এবং বইমেলায় ৭৭২ ও ৭৭৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
তিনি তার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণায় এবং আন্তর্জাতিক স্তরেও সুনাম অর্জন করেছেন।
বইটির লেখক মোঃ ফজলে রাব্বি বলেন, “বইয়ের বিষয়বস্তু টিচিং লার্নিং নিয়ে নানা রকমের থিওরি, মেথডলজি, এপ্লিকেশন, মূল্যায়ন ও আধুনিক শিখন তত্ত্ব, শিক্ষায় AI এর ব্যবহার।
শিক্ষা মানে শুধু পাঠ্যসূচি সম্পন্ন করা নয়; শিক্ষা মানে শেখার আনন্দ, চিন্তার স্বাধীনতা এবং জীবনের জন্য প্রস্তুত হওয়া। শিখন-শেখানো প্রযুক্তি বইটি এই মৌলিক সত্যকে কেন্দ্র করেই রচিত। এখানে শেখানোকে দেখা হয়েছে একটি পরিকল্পিত, প্রমাণভিত্তিক ও মানবিক প্রক্রিয়া হিসেবে—যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তি একসঙ্গে কাজ করে।
বইটিতে শিখন তত্ত্ব, আধুনিক পেডাগজি, শ্রেণিকক্ষ কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষা প্রযুক্তির অর্থবহ ব্যবহারের সমন্বিত আলোচনা রয়েছে। কীভাবে পাঠ পরিকল্পনা শিক্ষার্থী-কেন্দ্রিক করা যায়, কীভাবে মূল্যায়ন শেখাকে সহায়তা করে এবং প্রযুক্তি কীভাবে শিক্ষকের কাজকে সহজ ও কার্যকর করতে পারে—এসব প্রশ্নের বাস্তবভিত্তিক উত্তর এই গ্রন্থে পাওয়া যাবে। প্রযুক্তিকে যান্ত্রিক প্রদর্শনী নয়, বরং শিখনকে গভীর ও অন্তর্ভুক্তিমূলক করার হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হয়েছে।
শিক্ষক, শিক্ষক-প্রশিক্ষক ও অভিভাবকদের জন্য বইটি একটি নির্ভরযোগ্য পথনির্দেশক—যা শেখানোকে দায়িত্ব থেকে রূপান্তরের অভিযাত্রায় পরিণত করে।”