
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আগামী বিরামপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী মোঃ জাহাঙ্গীর আলম। নিজের প্রার্থীতা জানান দিয়ে তিনি বিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সকল এলাকাবাসীর নিকট সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন। নিজ উদ্যোগে রাস্তা-ঘাটের সংস্কারমূলক উন্নয়ন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্তিতে সহযোগিতা, মাদক মুক্ত সমাজ গঠনে এবং জনকল্যাণে তাঁর অংশগ্রহণ ইতমধ্যেই এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
একটি সুখী সুন্দর সমাজ বিনির্মাণে প্রথমে ওয়ার্ড পর্যায়ের উন্নয়ন প্রয়োজন। পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি প্রতিনিয়ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ অর্থায়নে ভাঙ্গা ও চলাচলের অযোগ্য হয়ে পরা রাস্তা-ঘাট সংস্করণ সহ প্রতিটি চায়ের দোকানে ও পাড়া-মহল্লার সাধারণ মানুষের কাছে ছুটে বেড়াচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করে এলাকাবাসীর সমস্যা ও অসুবিধার কথা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।
৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আগামী পৌরসভা নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। সমাজের উন্নয়নের ও জনগণের সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানান জাহাঙ্গীর আলম।
প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতে তিনি বলেন, “অবহেলিত ৭নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্য নিয়ে দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি আদর্শ ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমি আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমার ওয়ার্ডের সকল মা-বোন, ভাই, বন্ধু ও শুভাকাঙ্খীদের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি”।