সিলেট প্রতিনিধি
অদ্য ১৩/০৬/২০২২ খ্রিঃ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর) এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) ২০২৩-২০২৪ এর খসড়া তৈরির নির্দেশনা রয়েছে। তদপেক্ষিতে থানার অফিসার ইনচার্জগণ সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ এর স্বাক্ষর করেন। উপ-পুলিশ কমিশনার (উওর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন যথাক্রমে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা জনাব মোঃ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ জালালাবাদ থানা জনাব সাইফুল আলম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন যথাক্রমে অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানা জনাব, মোঃ আবুল খায়ের, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা জনাব, জনাব, মোঃ শামছুদ্দোহা পিপিএম, অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা জনাব, এস এম মাঈন উদ্দিন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা। এর বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত হয় স্বচ্ছতা ও জবাবদিহিতা।
