
সৈয়দ মোফাজ্জল আলী ওসমানীনগর
নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে দিনভর ওসমানীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভ মিছিল ও সভা করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি।
উপজেলার গোয়ালাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ইসলাম উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী সহ ওসমানী নগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, অবিলম্বে সিলেটবাসীর প্রাণের নেতা এম.ইলিয়াস আলী কে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে ও দেশব্যাপী সাধারণ ছাত্র জনতাকে গণহত্যার দায়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে টানা তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে ওসমানীনগর উপজেলা বিএনপি।