মোঃ মমিন খাঁন মুন
লালমনিরহাট জেলা প্রতিনিধি:-আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট ভুক্ত অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে পাটগ্রাম থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় আজ ০৮/০৮/২০২৩ ইং তাং রোজ মঙ্গলবার পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী পাটগ্রাম থানাধীন টেপুরগাড়ি গ্রামস্থ মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ এনামুল হক (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।জানাযায়- মোঃ এনানুল হক(৩৮) ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-২৩, তারিখ ২৩/০৬/২৩ খ্রি:, জলঢাকা থানার মামলা নং-০৯ তারিখ ১৫/০৩/২৩ খ্রি: এবং চিরিরবন্দর থানার প্রসিকিউশন নং-০৬ তারিখ ০৯/০২/২৩ খ্রি: এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি, গোপন সংবাদের ভিত্তিতে আসামী নিজ বাড়িতে অবস্থান কালে পাটগ্রাম থানার ১০-১২ জন পুলিশ সদস্য দুইটি টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে গভীর রাতে অনুমান ০২.৩০ ঘটিকায় আসামীকে গ্রেফতার করেন। এদিকে নবাবগঞ্জ থানার অপর একটি অভিযান পার্টি একই তারিখ রাত্রি বেলা এন জি আর ৪৪/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মুকুল হোসেন(৩০), পিতা-মোঃ মকবুল হোসেন,সাং-মুগলীবাড়ী ও যৌতুকের জন্য নির্যাতনের দায়ে নিয়মিত মামলায় মোঃ নুরুজ্জামান(৪০), পিতা-গোলজার হোসেন,সাং-ধবলসুতি,উভয় আসামী’কে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেন। অদ্য ০৮/০৮/২০২৩ ইং তাং সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময়।এবিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানা’র অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন-গ্রেপ্তারকৃত আসামীগনকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
