চকরিয়া প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা প্রায় ৪ টা দিকে মরদেহ টি উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকাল প্রায় ১১ টার দিকে রাস্তা পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যায় আসিফ (১১)।
রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আসিফ কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাশেম আলী সিকদার পাড়া মানিকের ছেলে। নিহতের ফুফু জানান, বুধবার ২টার সময় আসিফ জেলেদের মাছ ধরা দেখতে যাওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় বন্যার পানিতে তলিয়ে যায়। পরে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আসে তারা কয়েক দফা অভিযান চালায় কিন্তু ব্যর্থ হয়। তার পর তারা চট্টগ্রাম ডুবুরিদের অবহিত করে। দীর্ঘ প্রায় ৩৮ ঘন্টা পর ডুবুরি টিম এসে কয়েক দফা অভিযান চালিয়ে
বৃহস্পতিবার বিকাল প্রায় ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।ডুবুরি টিম এর অধিনায়ক লিটন জানান, অভিযান চালিয়ে ৩০-৪০ ফুট পানির নিচ থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার এর পর ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান ফরহানা আফরিন সহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
