
মোঃ আরফাত হোসেন
কক্সবাজার সদর প্রতিনিধি
কক্সবাজার কলাতলী পয়েন্টে ঢাকা থেকে ঘুরতে আসা ব্রাহ্মণবাড়িয়ার মোঃ ফরহাদ (২২) নামে এই ছিনতাই কারী এক পর্যটকের মোবাইল মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।
পরে ঐ পর্যটক কলাতলী পয়েন্টে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রে অভিযোগ করলে সাথে সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে বীচ কর্মী সদস্য ও টুরিস্ট পুলিশের সদস্য সহ সহযোগিতায় ছিনতাই কারী কে ধরতে সক্ষম হয়,
ছিনতাই কারীর নামঃ মোহাম্মদ ফরহাদ (২২) পিতা আক্কাস উদ্দিন
জেলা ব্রাহ্মণবাড়িয়া
পরে ঐ পর্যটকের চুরি হওয়া মোবাইল মানিব্যাগ টাকা-পয়সা সহ সমস্ত মালামাল উদ্ধার করে পর্যটকের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
সেই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ওই ছিনতাই কারী কে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা গণমাধ্যমকে বলেন সমুদ্র সৈকত ও পর্যটন এলাকায় কোন ধরনের হয়রানি বা ছিনতাইয়ের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।