
কটিয়াদী প্রতিনিধি
গতকাল ৩০/০৯/২০২৪ ইং তারিখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ধর্মপ্রাণ যুব সমাজ ও মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল বড় এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন হাদিসের আলোকে ইসলামী আলোচনা হয়। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ শিশু যুবক বৃদ্ধ মুসল্লিরা অংশগ্রহণ করে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখ চরমোনাই)। প্রধান অতিথি মাহফিলে উপস্থিত হলে এক পর্যায়ে অত্র জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার প্রায় অর্ধশতাধিক যুবক ফুলের তোড়া উপহার দিয়ে উক্ত দলে যোগদান করেন।