
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। জয় পেয়েছেন চির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পরই আনন্দে মাতোয়ারা ট্রাম্প সমর্থকরা। অপরদিকে অনেকটা আড়ালে চলে গেছেন কমলার নির্বাচনী কর্মী, সমর্থক ও দলের নেতারা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামা তার দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ব্যাপক চালিয়েছিলেন। কমলার ভোট ব্যাংক নিশ্চিতে নানাভাবে মাঠ চষে বেড়িয়েছেন। কিন্তু শেষমেশ হারই মেনে নিতে হচ্ছে তাদের। এসব নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন ওবামা। স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো-
‘গত কয়েক সপ্তাহ ধরে এবং নির্বাচনের দিন ধরে লাখ লাখ আমেরিকান তাদের ভোট দিয়েছে; শুধু রাষ্ট্রপতির জন্য নয়, প্রতিটি স্তরের নেতা নির্বাচনের জন্য। এখন ফলাফল আসছে এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিনেটর ভ্যান্সকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানাতে চাই।
এটি স্পষ্টতই যে, এমন ফলাফল আমরা আশা করিনি। বিভিন্ন বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে আমাদের গভীর মতবিরোধ রয়েছে। কিন্তু গণতন্ত্রে বাস করা মানে আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় জয়ী হবে না; তা স্বীকার করা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর মেনে নিতে ইচ্ছুক হওয়া।