
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা সরকারি কলেজের উদ্যোগে
অত্র কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর আজকেই প্রথম হযরত মুহাম্মদ (সাঃ)এঁর জীবনীর উপর সিরাত মাহফিলের আয়োজন করা হয় এবং এতে রাসুল (সাঃ) এঁর জীবনী নিয়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০:০০টায় নেত্রকোণা সরকারি কলেজের ব্যাডমিন্টন মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অধ্যাপক মোঃ কামরুল হোসেন,দর্শন বিভাগ অত্র কলেজ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মোখলেছুর রহমান আকন্দ বিভাগীয় প্রধান (পদার্থ বিজ্ঞান বিভাগ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবু তাহের খান, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অত্র কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান,সম্পাদক শিক্ষক পরিষদ অত্র কলেজ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু সালেহ মোহাম্মদ মুসা,শায়খুল হাদিস, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী, নেত্রকোণা।
এবং অত্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ সোহাগ সরকার,রসায়ন বিভাগ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন,মুহাম্মদ সাঃ এঁর সিরাত প্রসঙ্গে একটি আলোচনা সভা যথেষ্ট নয়,তাই উনারকে পড়তে হবে, জানতে হবে এবং নিজেদের তৈরি করতে হবে তাঁর আদর্শে।
প্রধান আলোচক বক্তব্যে বলেন রাসুল সাঃ এরঁ জীবনাদর্শ অনুযায়ী দেশ পরিচালনায় ছাত্র-ছাত্রীদের কে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলেদেন মেহমান বৃন্দ।
এবং সর্বশেষ জুলাই বিপ্লবের সকল শহীদ ও যোদ্ধাদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।