
এম এ মোমেন
কাপাসিয়া উপজেলা প্রতিনিধি
শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হেডকোয়ার্টার থেকে সোহাগ পুর অভিমুখী পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন সিমিন হোসেন রিমি এমপি মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ।
অন্যান্যর মধ্যে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান। সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোঃ আবুবক্কর মিয়া। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম । সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (মান্নান) । রাস্তাটির বরাদ্দ ২কোটি ১৯ লাখ টাকা।
এছাড়াও দুপুরে পার্শ্ববর্তী টোক ইউনিয়নের পাচুয়া বিডিয়ার মোড় হতে পাচুয়া উচ্চ বিদ্যালয় অভিমুখী রাস্তা এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।