
যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংবাদিকদের শীর্ষ সংগঠন যবিপ্রবি প্রেসক্লাব-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে ভোরের বাংলা নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং দৈনিক জাগো সংবাদ এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
যবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আমিন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইক্রো বায়োলজি বিভাগের শিক্ষার্থী।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর, ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬-২৭ মেয়াদের এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিব কায়সার সাকিব দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক আমরিন আল ফারাবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, কোষাধ্যক্ষ মোঃ শাহিদ হাসান, সহ-কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাহি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) সম্পাদক মাহিন আল আকিব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পার্শা বিনতে শরীফ, ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসিন এবং সহ-ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক সুবর্ণা বেগম। এছাড়া সাহিত্য সম্পাদক পদটি বর্তমানে বিবেচনাধীন রাখা হয়েছে।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন রাহুল হাসান, সানজিদা আক্তার মিথি, মোঃ রাজু, শাহরিয়ার হোসেন, জাহিদ হাসান, শাহজীদ হাসান মুন্না, মোঃ মাহমুদুল হাসান এবং রাকিবুল হাসান সজীব।
নবগঠিত কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও যৌক্তিক দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরতে যবিপ্রবি প্রেসক্লাব বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।