
কালাই প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২১ এপ্রিল ২০২৪ দুপুর ১২ঃ৩০ মিনিটে পরিদর্শন করেন কান্ট্রি কো অর্ডিনেটর সাব্বির আহমেদ ও জার্মান ইয়ার এজেন্সি ডক্টরস ঢাকা, প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন তিনারা উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শাখা ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষেকে হাসপাতাল উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দেন।তিনারা পরিদর্শন করছেন রোগীদের বেড এবং ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার বিষয়ে এবং উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে বিভাগ, কম্পিউটারিং বিভাগ ,প্যাথলজি বিভাগ, আল্ট্রাসনোগ্রাফি বিভাগসহ বিভিন্ন বিভাগ । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম, নার্সিং সুপারভাইজার মাসুদা খাতুন হাসপাতালের ভান্ডার রক্ষক আতিকুর ইসলাম ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী। পরিদর্শন শেষে পরিদর্শক সবকিছু সুন্দর ও মনোরম পরিবেশ দেখে খুশি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।