
(নাসিম আহমেদ শিমুল), কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গত শুক্রবার রাতে সাইফুল ইসলাম টেটা (মাছ ধরার সূচালো অস্ত্র বিশেষ) নিয়ে পাশের জলাশয়ে মাছ ধরতে যান।তখন তাকে বিষাক্ত সাপ কামড় দেয়, এতে সাইফুলের শরীরে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে না নিয়ে পরিবারের লোকজন তাকে ওঝা,কবিরাজ দিয়ে ঝাড়ফুক করালে অবস্থার অবনতি হয়। অবশেষে সকালে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।
নিহত সাইফুল বাশুরা এলাকার ইউনুস আলীর ছেলে। পর দিন শনিবার নিহত সাইফুলের মরদেহ কাফন পড়িয়ে দাফন করতে গেলে কথিত ওঝা কড়ি চালান দিয়ে এবং ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন। তাই নিহত সাইফুলের মরদেহ কবরস্থান থেকে ফিরিয়ে নিয়ে আসেন। কথিত ওঝা (কড়ি ও অন্যান্য চিকিৎসা সামগ্রী) কিনতে হবে বলে ১৫ হাজার টাকা নিয়ে সাভারের বেদে পল্লীর উদ্যেশ্য রওনা দেন,এবং রাত দশটা থেকে ১২ টার মধ্যে কড়ি চালান সহ চিকিৎসা শুরু করবেন বলে চলে গিয়ে ঐ ওঝা আর ফিরে আসেননি।
এদিকে নিহত সাইফুলের মরদেহ পাশের খোলা মাঠে ছোট একটি চৌকিতে শুইয়ে রেখে ওঝার জন্য অপেক্ষা করে গভীর রাত পর্যন্ত ।এ দিকে কথিত ঐ ওঝার কোন হদিস না মেলায় শত শত উৎসুক জনতা ও গন মাধ্যম কর্মীরাও হতাশ হয়ে ফিরে যান। মধ্যরাতেই সাইফুল ইসলামকে জানাজা শেষ করে কবরস্থানে দাফন করা হয়।
গতকাল রোববার ঐ এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে সাইফুলকে বিষাক্ত সাপের কামড়ে নিহত ও পরবর্তী যে ঘটনাটি ঘটেছে তা এখন টক অফ দি ভিলেজে পরিনত হয়েছে। গতকাল রোববার ও শত শত উৎসুক জনতার ঢল নামে উপজেলার বাশুরা গ্রামে ।