
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ-২০২৪ (অনুর্ধ্ব- ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১০ জুলাই) সকালে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন।উপস্থাপনা ও ধারাবর্ণনায় ছিলেন টুর্নামেন্ট নির্বাচন উপকমিটির সদস্য ও কালিয়াকৈর সাহিত্য পরিষদ এর সভাপতি কবি ও শিক্ষক জনাব এইচ এম উজ্জ্বল, কালিয়াকৈর পৌরভার ১ নং ওর্য়াডের কাউন্সিলর মাসুম আলী, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কেরামত আলী , তুরাগ স্পোর্টিং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল হালিম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ ।
উল্লেখ্য, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার দল। উদ্বোধনী দিনে মোট ছয়টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
চাপাইর ইউনিয়ন পরিষদের দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের দল। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে বোয়ালী ইউনিয়ন পরিষদের দল, অপরদিকে ঢালজোড়া ইউনিয়ন পরিষদের দলকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে কালিয়াকৈর পৌরসভার দল।
আগামী ১৬ ই জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।