
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাওারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল হক , গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাঠান আজহার সহ যুব উন্নয়নের উপকার ভোগী সদস্যবৃন্দ।
আলোচনা শেষে ১২ জন যুবক ও যুবতীর মধ্যে ৮৮০,০০০ টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে। অ-প্রতিষ্ঠানিক ২ ব্যাচে ৬০ জন যুব ও যুবতীকে গবাদিপশু পালন ও হাঁসমুরগি ট্রেনিং এর সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।