
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ফারুক মিয়া(৩৬) নামে এক লম্পটের বিরুদ্ধে।
ঐ নারী গার্মেন্টস কর্মীর থানায় অভিযোগের ভিত্তিতে ফারুক মিয়া(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক মিয়া(৩৬) উপজেলার ধুলিগড়া এলাকার ফজল মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে ২২ মে(বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কালিয়াকৈরের চন্দ্রায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো গত ২২ মে ডিউটি শেষে রাত ৮ টায় অটো রিক্সা করে বাড়ি ফিরছিলেন। উপজেলার কোটবাড়ি বকুলতলা এলাকায় নেমে বনের ভিতর রাস্তা দিয়ে বাড়ি যাবার পথে বখাটে ফারুক মিয়া তার পিছু নেয়। গন্ধ্রেক চালা এলাকায় পৌঁছালে বখাটে ফারুক মিয়া ভুক্তভোগী নারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে পাশের বনের ভিতর ট্রেনে হেঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারীর মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বিষয়টি এলাকায় মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফা জামাল আরিফ জানান, অভিযোগের ভিত্তিতে ফারুক মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।তাই ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফারুক মিয়া কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।