
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বিজয় টিভির ১ যুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকালে বিজয় টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ নাছিম কবির রনির আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শোভাযাত্রা শেষে কালিয়াকৈর প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি ও অর্ধ সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা, প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম,
এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি- মাহবুব হাসান মেহেদী,প্রেসক্লাবের যুগ্ম- সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,প্রেসক্লাবের সহ – সাধারণ সম্পাদক ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও আমার বার্তার উপজেলা প্রতিনিধি – স্বপন সরকার, প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন, নাসিম আহমেদ শিমুল,আকছেদ আলী সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
পরে বিজয় টিভির ১২তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় সাংবাদিকবৃন্দের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।