
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯জুলাই) সকালে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরিক্ষক মোঃ কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত,থানা পুলিশ ও আনসার সদস্যগণ। এসময় দুই দোকানদারকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, জনসাধারণর চলাচলেন জন্য ফুটপাতে অবৈধ দোকান বিগত কয়েকদিন আগে উচ্ছেদ করা হয়। কিন্তু দুই দিন পার না হতেই আবারও ওই স্থানে কিছু লোক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। আইন অমান্য করার অপরাধে কয়েকজনকে আটক করা হয়। এজন্য এসব অবৈধ দোকান পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দোকান উচ্ছেদের পর পুনরায় ওই স্থানে দোকান বাসানোর অপরাধে কালাম মিয়া নামের এক ফলের দোকানদারকে এক হাজার ও লাবনী ষ্টোর এর মালিক শম্ভু সাহা কে বিএসটিআই আইন মোতাবেক কর বহির্ভূত বিদেশি কসমেটিকস পণ্য বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত অন্যান্যদের বনিক সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে আমাদের এ অভিযান চলমান থাকবে।
এসময় প্রশাসনের কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।