
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আঙ্গিনায় সন্ধান মিলেছে একজন অসুস্থ ব্যক্তির।অসুস্থ ব্যক্তিটির নাম সাখাওয়াত হোসেন, মানসিক ভারসাম্যহীন।বয়স আনুমানিক(৪০) বছর। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের বারান্দার এক কোনে দেখা যায় তাকে। অসহায়ের মত পরে আছেন। জীর্ণ শরীর, খুবই অসুস্থ। পায়ে পেচিয়ে রেখেছে পলিথিন ও নোংরা কাপড়। পায়ে ধরেছে পচন, জন্মেছে পোকা। পচা স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। কারো সাথে কথা বলতে চায় না। নাম, ঠিকানা কোন কিছু জিজ্ঞেস করলে শুধু বলেন, এখান থেকে যা…এখান থেকে যা… এখান থেকে যা…। ঠিক এমনই অসুস্থ ব্যক্তিটির
এমন সময় স্বেচ্ছাসেবীদের নজরে আসে।
১৯নভেম্বর, (মঙ্গলবার) রাতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পায়ে পচন ধরা অসুস্থ ব্যক্তিটিকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর কবির নানক, সজিব হোসেন জিকু, জুয়েল পালোয়ান,মাহিন আহমেদ,আনিসুর রহমান আকাশ, তুহিন হোসেন প্রমুখ এর সহযোগিতায় পায়ে পচন ধরা অসুস্থ ব্যক্তি সাখাওয়াত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠিয়ে সু-চিকিৎসা নিশ্চিত করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, অসুস্থ ব্যক্তিকে উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।