
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা মোটর মালিক শ্রমিক ইউনিয়ন সমিতির উদ্যোগে মৃত সদস্য পরিবারের মাঝে মৃত্যু তহবিলের টাকা প্রদান করা হয়। বৃহঃবার (১০ অক্টোবর) সকালে মেইন বাসস্ট্যান্ডে এ অর্থ বিতরন করা হয়। রাশেদুল আলমের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়ন যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ফিরোজ।সমিতির উদ্যোগে ঝন্টু ড্রাইভার,লতা ড্রাইভার,আব্দুল লতিফ ড্রাইভার সহ ১১টি জন মৃত চালক পরিবারের মাঝে জনপ্রতি ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ জন হেলপারের মাঝে ৮৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সনাতন ধর্মের অনুসারীদের মাঝে ড্রাইভার জনপ্রতি ৫শত টাকা ও হেলাপার জনপ্রতি ৪শত টাকা করে বোনাস দেওয়া হয়ে থাকে।এসময় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮৪ সালে এই সংগঠনটি তৈরি করেছিলেন। পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা শ্রমিক সংগঠনগুলো লুটেপুটে ধ্বংস করেছে। এখন আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দাড়াতে হবে। নির্বাচিত শ্রমিকদের দিয়েই এই সংগঠন পরিচালিত হবে। এ সময়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।