
এস,এম সৈকত হাবীব
কালীগঞ্জ প্রতিনিধি
০৪/০১/২০২৪ তাং কালীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালীন-
১। কাশেম আলী, পিতা: জনাব আলী, গ্রাম: জলিলপুর, মহেশপুর(ঘটনাস্থল: দেবরাজপুর, রায়গ্রাম) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০১(এক) বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
২। মোছা: সুফিয়া খাতুন, স্বামী: পান্না মন্ডল গ্রাম: কাশিপুর, কালীগঞ্জ পৌরসভা কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া গত ২৫/১২/২৩ তারিখে-
৩। মো: সোহাগ হোসেন, পিতা: মনিরুল কাজী, নলডাঙ্গা, ঝিনাইদহ সদর(ঘটনাস্থল: পাইকপাড়া, কালীগঞ্জ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এবং ২৬/১২/২৩ তারিখে-
৪। মো: সজীব হোসেন, পিতা: মোসলেম হোসেন, গ্রাম: কাশিপুর, কালীগঞ্জ পৌরসভা কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ০১(এক) বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।