
বিনোদন প্রতিবেদক
মধুমিতা সরকারের স্টাইলিং এবং বোল্ড লুক দেখে সবাই মুগ্ধ হন। তাই তাঁকে দেখে চোখ ফেরানো হয় দায়! আর তার ফ্যাশন স্টেটমেন্টও যে অনন্য, সে কথা বলার অপেক্ষা রাখে না। আজ তাই মধুমিতার টপ তিনটি লুক ফিরে দেখলাম আমরা, আপনি মিস করছেন না তো ?
টলিপাড়ার যেসব সুন্দরী তাদের ফ্যাশন স্টেটমেন্টে সবাইকে বারবার তাক লাগিয়ে দিয়েছেন, সেই তালিকায় অন্যতম হলেন মধুমিতা সরকার। তাই আজ তার তিন লুক ফিরে দেখলাম আমরা, যা দেখলে চমকে যাবেন আপনিও।
মধুমিতা সরকার কখনও শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন, আবার কখনও বোল্ড বিকিনিতে তাক লাগিয়েছেন। তার এক একটি নজরকাড়া লুক সবাইকে যে মুগ্ধ করে, সে কথাও আর বলার অপেক্ষা রাখে না। প্রকৃত ফ্যাশনিস্তার মতো শাড়ি বা যে কোনও পোশাককে খুব সুন্দর ভাবেই স্টাইল করতে পারেন তিনি। সেসবেরই এক ঝলক রইল এই প্রবন্ধে, আপনি যেন মিস করবেন না!
এই লুকটি ক্রিয়েট করতে একটি সুন্দর সেট বেছে নিয়েছিলেন মধুমিতা সরকার। কালো ব্রালেট এবং স্লিট স্কার্টে তাক লাগিয়েছিলেন তিনি। কালো রঙের ব্রালেটটি মধুমিতার হটনেসকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এর লো-কাট নেকলাইন এবং অফ শোল্ডার ডিটেলিং লুকে যোগ করেছিল হট ছোঁয়া। কালো ড্রেপিং তার লুককে এক ড্রামাটিক ছোঁয়া দিয়েছিল। মধুমিতাকে এই সেটে যে দুর্দান্ত দেখতে লাগছিল, সে কথা তো বলাই বাহুল্য!
মধুমিতার এই লুকটি ছিল দেখার মতো। ধোতি স্টাইলে শাড়িটি ড্রেপ করেছিলেন মধুমিতা। টানা নথ এবং চমৎকার মেকআপে হয়ে উঠেছিলেন স্বপ্নসুন্দরী। তার আলতা রঙা পা দেখে এবং চোখের জাদুতে মন হারিয়েছিলেন হাজার হাজার অনুরাগী।
ওয়েস্টার্ন গাউনেও বাজিমাত করেন মধুমিতা সরকার। এই কথা স্বীকার করতে আপত্তি নেই যে, ফ্লোর লেন্থ গাউনের অপরূপ এমবেলিশমেন্ট এবং ছোট ছোট ডিটেলিং নজরকাড়া। তাই মধুমিতা যখন এই গাউনে প্রকাশ্যে এসেছেন, মুহূর্তে কেড়ে নিয়েছেন লাইমলাইট।
অভিনেত্রীর এই তিন লুকই ছিল অসাধারণ, কিন্তু আপনার কোন লুকটি সবচেয়ে বেশি ভালো লাগল ? সে কথা কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।