
কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নি) মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১১/১১/২৩ তারিখে বিকাল৫টা ৪৫মিনিটে ভৈরব থানাধীন কালিপুর সাকিনস্থ মুরাদ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ডিবি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পরশ খান (২৬) , পিতা-রবি মিয়া, সাং-চর চারতলা, থানা-আশুগঞ্জ, জেলা-বি-বাড়ীয়াকে গ্রেফতার করে এবং মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা সর্বমোট ০৮ (আট)কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে সন্ধ্যা ৬ টার জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।