
কুয়াকাটা সংবাদদাতা
কুয়াকাটায় পর্যটকের চুরি হওয়া মালামাল উদ্ধার সহ হৃদয় মোল্লা (২০) কে গ্রেফতার করছে ট্যুরিস্ট পুলিশ। বরিশাল কোতোয়ালি থানার হাটখোলা এলাকা থেকে পর্যটক বাঁধন শাহা (১৬) তার ৪ জন বন্ধু মিলে কুয়াকাটা ভ্রমণে আসলে স্থানীয় হৃদয় মোল্লা (২০) তাদের কুয়াকাটা ভ্রমণে সহযোগিতার কথা বলে সখ্যতা গড়ে তোলার একপর্যায়ে ১টি ডিএসএলআর ক্যামেরা ১টি স্মার্ট ফোন, ৩২হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় অভিযোগ পেয়ে ট্যুরিস্ট পুলিশ অভিযান পরিচালনা করে হৃদয় মোল্লা (২০)পিতা- মোঃ রুহুল আমিন মোল্লা, সাং-পশ্চিম কুয়াকাটা, কুয়াকাটা পৌরসভা,থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী কে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন তদন্ত করছেন।