
কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
আবিদ হাসান কাজল
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা কর্মস্থলে যোগদান করেছেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র কার্যালয়ে তিনি যোগদান করেন।
সাবিহা ফাতেমাতুজ-জোহরা ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। পাশ্ববর্তী নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন।
কুলিয়ারচরে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমি, এর আগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, চলমান পরিস্থিতিতে কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায় তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য তিনি কুলিয়ারচর উপজেলার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।