মনজুরুল আহসান
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম পুলিশ সুপারের দক্ষতায় সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম (২৯আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা এলাকার মাদক কারবারি আব্দুস সালাম নিজ বসতবাড়ির ভিতর থেকে ২০কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও রৌমারী থানার একটি চৌকস টিম মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০মিটের সময় রৌমারী থানার চর ফুলবাড়ী গ্রামের চর ফুলবাড়ী ব্রীজের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৮বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ২০কেজি গাঁজা ও ৩৮বোতল বিদেশী মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপোস নেই।
