
মোঃ আনহার আলী মৌলভীবাজার জেলা
প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার – ৪ আসন থেকে নির্বাচিত কমলগঞ্জ শ্রীমঙ্গল এলাকার সপ্তম বারের নির্বাচিত এমপি ড: মোঃ আব্দুস শহীদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বঙ্গভবন হল দরবারে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করার পর এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন তা তিনি যথাযথভাবে পালন করার আপ্রাণ চেষ্টা করবেন, এক ইঞ্চি খালি জায়গা যেন অনাবাদী না থাকে সেই ব্যাপারে তিনি সকলকে সচেতন করে তুলবেন। উপজেলা পরিষদে কৃষি কর্মকর্তারা যেন অফিসে বসে সময় ব্যয় না করে মাঠ পর্যায়ে কাজ করেন সেদিকেও তিনি দৃষ্টি রাখবেন এবং কৃষি খাতকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে সাধারণ কৃষকদের আরও উদ্বুদ্ধ করে তোলার জন্য প্রয়োজনে তিনি নির্বাচনে যেভাবে উঠান বৈঠক করেছেন সেই ভাবে প্রতিটি গ্রামে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করবেন।
সকলের সহযোগিতা নিয়ে তিনি যেন তার দপ্তরের সকল কাজ সঠিকভাবে সুসম্পন্ন করতে পারেন সেই ব্যাপারে সকলের নিকট তিনি দোয়া চেয়েছেন।