খুলনা প্রতিনিধি
গত ১০ জুন ২০২৩ খ্রি: তারিখ বিকাল ০২.০৫ ঘটিকার সময় লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানাধীন মুক্তা সড়কস্থ হৃদয়ের বাসার সামনে হতে মাদক কারবারি ১) মোঃ হৃদয় হোসেন(২০), পিতা-মোঃ রফিকুল, সাং-মুক্তাসড়ক, থানা-লবণচরা, খুলনা মহানগরীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি’র বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।
