
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ) দিনব্যাপী পরিচালিত এই অভিযান চলাকালে কেরানীগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয় এবং আচরণবিধি লঙ্ঘনকারী নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়।
অভিযানে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো হয় এবং প্রার্থীদের ও সমর্থকদের সতর্কতামূলক নির্দেশনা প্রধান করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক (ইউএনও) উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন:সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ,র্যাব–১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার,ধলেশ্বরী টোল প্লাজা ক্যাপ্টেন আজমাইন সাকিব। এছাড়া অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী , র্যাব,সেনাবাহিনী, পুলিশ সদস্য ও সাংবাদিকরাও অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক সাংবাদিকদের জানান,” নির্বাচনী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কিছু সামগ্রী এখনও পাওয়া যাওয়ায় তা অপসারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।পাশাপাশি ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন অংগিকারব্দ।
তিনি আরও জানান, বর্তমানে কেরানীগঞ্জে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রয়েছে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে।
স্থানীয়রা যৌথ বাহিনীর উপস্থিতি ও প্রশাসনের তৎপরতায় ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন।