
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ ঢাকা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হক (অব.) বলেন,“কেরানীগঞ্জ কারো বাপ–ছেলের সম্পত্তি নয়। এখানে রাজনীতি করার অধিকার সবার। ভয়ভীতি ছাড়া সবাই নির্ভয়ে রাজনীতি করবে—এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন,
“শহিদ রিয়াজ, আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদির রক্তের বিনিময়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না। কেরানীগঞ্জে পরিবারতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাসী রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না।”
স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে কর্নেল হক (অব.) বলেন,
“এই পরিবর্তন সম্ভব আপনাদের মাধ্যমেই। আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করেছি। আগামী ১২ তারিখ আপনারা যদি দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ কেরানীগঞ্জ থেকে সব মাফিয়া বাহিনী উৎখাত করে একটি সুশৃঙ্খল, উন্নয়নসমৃদ্ধ ও শান্তিপূর্ণ কেরানীগঞ্জ উপহার দেব।”
তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন,“আমি কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আর কাউকে বিদেশে পড়তে যেতে হবে না। কেরানীগঞ্জেই পড়াশোনা করে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। পড়াশোনার জন্য কোনো নেতার চাটুকার হতে হবে না। ইনশাআল্লাহ এখান থেকেই গড়ে উঠবে নতুন নেতৃত্ব—যারা একদিন পুলিশ, ইঞ্জিনিয়ার, সেনা কর্মকর্তা, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড এমনকি রাষ্ট্রপতি হিসেবেও দেশ পরিচালনায় ভূমিকা রাখবে।”
আলমাস হোসাইন এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে উক্ত নির্বাচনি সমাবেশ শুরু হয়।এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাক্তা ইউনিয়ন এর আমির আসাদুল্লাহ আল গালিব।এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শুরা সদস্য
ইঞ্জিনিয়ার মো. তৌফিকী হাসান,সদস্য সচিব, ঢাকা-২ এর আব্দুল কাদের, , ইসলামী ছাত্রশিবির এর সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ মো. তুর্য , যুব বিভাগ এর সভাপতি মাওলানা সানজিন্নাহ
শাক্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর সভাপতি বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড এর সভাপতি শহিদ হোসেন।
এনসিপি কেরানীগঞ্জ উপজেলা এর প্রধান সমন্বয়ক জাবেদ হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেরানীগঞ্জ মডেল এর সাবেক আহবায়ক সাফায়েত ঢালী, যুবশক্তি, কেরানীগঞ্জ মডেল থানা এর আহবায়ক আদনান বকুল।
বক্তারা সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এছাড়া সমাবেশে ১০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মাওলানা দেলোয়ার হোসাইন এর সমাপনী বক্তব্য এর মধ্য দিয়ে উক্ত নির্বাচনী সমাবেশ এর সমাপ্তি ঘটে।