
কেশবপুর ( যশোর)
প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় জলমহল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরসহ ১৫টি জলাশয়ে মোট ৩৩৩ কেজি মতো বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান।