
কোটচাঁদপুর প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, নবনিযুক্ত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক হৃদয় আহসান, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মইন উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি রেজাউল করিমসহ উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করার ওপর জোর দেন। বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত সুশাসন প্রতিষ্ঠায় গণসচেতনতা, সততা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহ মো. জামান।