
(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাস্টার মশিয়ার রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের এমপি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র মনোনয়নপ্রত্যাশী প্রভাষক শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা নজির আহমদসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করা হয়।