
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| আগুনে কারখানায় মজুদ থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে| এতে প্রাথমিকভাবে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার য়তি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক| রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের দুধসারা ফায়ার সার্ভিস এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি তুলার জাজিম কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| কারখানার মালিক শাকিল আহমেদ জানান, প্রতিদিনের মতো তিনি ৪ থেকে ৫ জন শ্রমিক নিয়ে কারখানায় কাজ করছিলেন| এ সময় হঠাৎ মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুনের সূত্রপাত দেখতে পান| মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে| প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা| তবে ততণে কারখানায় মজুদ থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে যায়| আগুনে কারখানার ব্যাপক য়তি হয়েছে বলে জানান মালিক| তিগ্রস্ত ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে ব্যবসাটি শুরু করেছিলাম| আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে| এখন কীভাবে ঘুরে দাঁড়াবো বুঝতে পারছি না| কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার কুতুব উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে| তিনি বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি| তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ˆবদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে| ফায়ার সার্ভিস এলাকায় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| তিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপরে প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী|