
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বান্দাল বাজার থেকে মামুনের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন যবত চরম অবহেলিত ছিলো, যা ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান-এর নজরে আসে| তিনি বিশেষ নজর দেন এ সড়কটির উপর, যার অংশ হিসেবে এমপি শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১০টায় ওই সড়কটির উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন| এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ করেন তিনি| এ সড়কটি নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি লাঘব হবে বলে আশা করেন এলাকাবাসী| উদ্বোধনকালে এমপি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার| জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে| এ সময় উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিরুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী| স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো| সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের মাধ্যমে তাদের সেই কষ্টের অবসান হতে যাচ্ছে| এ উপলে তারা আনন্দ প্রকাশ করেন এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে মাননীয় সংসদ সদস্যের জন্য প্রাণভরে দোয়া কামনা করেন| সড়ক উন্নয়ন প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা| প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার শিা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে|