বরিশাল সংবাদদাতা
বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৮-০৯-২০২৩ খ্রিঃ রাত ২১:১৫ টায় কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডস্থ চাঁদমারি সড়কের মুখে পাকা রাস্তার উপর। অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ মিরাজ হোসেন (৩৮), পিতা- মোঃ নুর মোহাম্মদ খান, মাতা- হাসিনা বেগম, সাং- গুঠিয়া, চেয়ারম্যান আওরঙ্গজেব এর বাড়ির বিপরীতে, গুঠিয়া ইউপি, থানা- উজিরপুর, জেলা – বরিশাল ও ২) মোঃ আরিফুল ইসলাম সুজন( ৩৮), পিতা- মৃত মকবুল সিকদার, মাতা- মৃত মনিরা বেগম, সাং – গুঠিয়া, খান বাড়ি, গুঠিয়া ইউপি, থানা- উজিরপুর, জেলা- বরিশালদের হেফাজত হতে ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
