
খাগড়াছড়ি প্রতিনিধি
অদ্য ২১/০২/২৪ ইং তারিখে খাগড়াছড়ি জেলায় চেঙ্গী স্কয়ায়ে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা। মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহবায়ক অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, এস এম মাসুম রানা, লোকমান হোসেন, আসাদুল্লাহ, মুনসুর আলম প্রমুখ।
বক্তারা অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান
উল্লেখ্য, গত ১৯/০২/২০২৪ইং খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলার মরাটিলা নামক স্থানে নাসির উদ্দিন নামে এক বাঙালিকে গুলি করছে উপজাতি সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ।