
খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন-২০২৬ এর কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী তানভীর কবীর সোহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২ মে)বিশ্ববিদ্যালয়ের শার্লি ইসলাম লাইব্রেরী নিচতলা নিকেতন রুমে এই দায়িত্ব হস্তান্তর হয়। এইসময়ে শিক্ষকদের মধ্যে উপস্তিত ছিলেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক সালাউদ্দিন মিনা এবং আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া। এসময় আ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন
সহ-সভাপতি হিসেবে তানজিলুর রহমান, রেদোয়ান, নিপা খাতুন, রাহুল সরকার ও হাসিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জোহরা আক্তার বর্ণালী, এস এম বায়েজিদ হোসেন ও শিরিনা আক্তার সুইনা।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তমা দেবনাথ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সৌমিক বৈরাগী ও তাসিন আসিফ নিরব। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া খেয়ার বৃষ্টি এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সুরাইয়া সিদ্দিকা ও এস এম তামিম হাসান।
দপ্তর সম্পাদক হিসেবে তিথি কুন্ডু এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে ওমর শাহাদাত রিয়াজ দায়িত্ব পালন করবেন। প্রচার সম্পাদক হয়েছেন তাসলিমা ইসলাম তিশা এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে আছেন আশিক আদনান।
এছাড়াও প্রকাশনা সম্পাদক হিসেবে রুকাইয়া সুলতানা এবং সহ-প্রকাশনা সম্পাদক হিসেবে রেদোয়ান আহমেদ নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌমিতা মো এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন অঙ্কিতা সিংহ ও তানভীর হাসান শোভন।
ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জায়নুল ফেরদৌস এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাদাত হালদার ও জিয়াদী বিন তানভীম। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিনুর রহমান এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন নাজমুল বিশ্বাস জিসান ও খালিদ হাসান।
উপদেষ্টা পরিষদে রয়েছেন মো. রায়হানুজ্জামান, অভিনব চক্রবর্তী, চয়ন বসু, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।
সভাপতির দায়িত্ব পেয়ে তানভীর কবির সোহান বলেন, “আজ যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর এবং ২৫ ব্যাচের রিসিপশন প্রোগ্রামটা ছিলো আমাদের এসোসিয়েশন বড় একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি অনেক খুশি হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে আমার সকল কমিটি মেম্বার এবং নতুন সদস্যদের বলেছি, তারা যেন সুন্দরভাবে এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাব, এবং ক্যাম্পাসের প্রোগ্রামে যশোরের শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা রাখবে বলে আশা করি।”
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, “ক্যাম্পাসে আসার পর নিজের শিকড়ের প্রতি টান থেকেই আমার এই এসোসিয়েশনে আসা। এরই ধারাবাহিকতায় “শিষ্ট মানুষ মিষ্টি ভাষা, যশোর জেলা মোদের বাসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাসে আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি । ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের নেতৃত্বের মাধ্যমে এই ক্যাম্পাসে যশোরের এতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করব।”