
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রোটার্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদারকে সভাপতি এবং গণিত ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে শুক্রবার (২৮ জুন) এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম যুবায়ের, মো: ইশতিয়াক আহমেদ সাজিত, জারিন রেশনী প্রভা, ও তৌফিকুর রহমান তামিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈকত প্রিয়ো, তাহেরা তুজ জোহরা ও আব্দুল্লাহ আল নোমান ।কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো: ইমজামাম-উল-হক, সহ-কোষাধ্যক্ষ তামিম হাসান, এডিটর পারভেজ মোশারফ।
এছাড়া কমিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে মাহবুবুর রহমান আকাশ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে নাফিয়া ওয়াহিদ নির্ঝর,সহকারী ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে মৌমিতা আনিস হিজল, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর পদে মো. সাফায়েত ইসলাম শুভ, সহকারী প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর পদে মোঃ ইব্রাহিম খলীল, ক্লাব সার্ভিস ডিরেক্টর পদে কামরুল ইসলাম, ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর পদে মো: রেজওয়ানুল হক রাদ, সহকারী কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে কাইসার হামিদ, সহকারী ক্লাব সার্ভিস ডিরেক্টর রানা মিয়া। রোটার্যাক্ট সার্ভিস প্রোজেক্ট চেয়ার পদে কিফায়াত আরা রিফা, সার্ভিস প্রোজেক্ট কো-চেয়ার পদে জি. এম. রাকিব। রোটার্যাক্ট পাবলিক ইমেজ চেয়ার পদে মাহফুজুর রহমান, মেম্বারশিপ চেয়ার পদে মো: আমানউল্লাহ ও রোটার্যাক্ট ফাউন্ডেশন চেয়ার পদে ফিউল ইসলাম সাজিদ, মেন্টাল হেলথ চেয়ার পদে ম.ই.ম ফাহাদ, মেন্টাল হেলথ কো-চেয়ার পদে নিশাত তাহিয়া, সার্জেন্ট এ্যাট আর্মস পদে রাইতা সারওয়ার, সহকারী সার্জেন্ট এ্যাট আর্মস পদে জাহিদুর রহমান রাজিব। ব্লাড সার্ভিস ডিরেক্টর পদে ফারজানা আফরোজ শান্তা, সহকারী ব্লাড সার্ভিস ডিরেক্টর পদে মুশফিকা কবির, কার্যনির্বাহী ব্লাড সার্ভিস সদস্য হিসেবে প্রেমো সুলতানা এবং রাবেয়া বশরী আঁখি দায়িত্ব পেয়েছে।
খুবি রোটার্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দীর্ঘ ২৫ বছর ধরে চলমান রয়েছে এই ক্লাবের পথচলা। চাকরি মেলা, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, কুইজ প্রতিযোগিতা, রক্ত দান, অসহায় মানুষের পাশে দাড়ানো, খাদ্য বিতরণ, ইফতার ও ইদ সামগ্রী বিতরণ সহ অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে ক্লাবটি।